শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জায়েদ খানের বিয়ে না খেয়ে যুক্তরাষ্ট্রে যাবেন না নায়িকা নূতন!

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তার বিয়ে নিয়ে চিন্তার শেষ নেই অনুরাগীদের। তবে জায়েদ খান এ মুহূর্তে বিয়ে নিয়ে ভাবছেন না। জীবনটা উপভোগ করতে চান তিনি।

সম্প্রতি রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে রিহার্সেলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা জানান তিনি।

সেদিন বিয়ের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘মানসিকভাবে সংসার করার যে প্রস্তুতি, সেটি আমার এখনো হয়নি। সংসার করলে মন দিয়েই করতে চাই। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর ওপর। এ নিয়ে কোনো প্রস্তুতি নেই।’

তিনি বলেন, ‘যতদিন সংসার না করছি আমি ইয়াং। ব্যাচেলর থাকলে সংসার সামলাতে হয়। তাই নিজেকে ফ্যাশন সচেতনভাবে তুলে ধরি। তা ছাড়া সংসার করার জন্য মানসিক প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিটা আমার আসলে হয়নি। কবে মানসিকভাবে প্রস্তুত হবে সেটি সময় বলে দেবে।’

বিয়ের বিষয়ে জায়েদ খানকে তার জুনিয়র, সমবয়সি ও সিনিয়র সহকর্মীরাও প্রায়ই প্রশ্ন করে থাকেন।

শুক্রবার ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আল নাহিয়ান খান জয় ও আওয়ামী লীগের আইন উপকমিটির সদস্য বায়োজিদের বিয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শুভ কামনা জানান জায়েদ খান।

এই পোস্টের কমেন্টবক্সেও তার বিয়ের প্রসঙ্গ টেনে আনেন একসময়ের জনপ্রিয় নায়িকা নূতন।

নূতন অনেকটা মজা করেই লিখেন— ‘আমি আপনার (জায়েদ খান) বিয়ে খাওয়ার জন্য এখনো আমেরিকায় যাইনি। আল্লাহ বাঁচিয়ে রাখলে বিয়ে খেয়ে তার পরে যাব।’

কমেন্টের জবাবে জায়েদ খান লিখেছেন, ‘আপু যুক্তরাষ্ট্র থেকে ঘুরে আসুন।’

একই রকম সংবাদ সমূহ

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি