বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিয়ার কবর সরানো-মরণোত্তর বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন

রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর অপসারণসহ মরণোত্তর বিচার দাবি করেছেন সামরিক আদালতে ফাঁসি দেওয়া বিমানসেনাদের স্বজনরা।
একই সঙ্গে সে সময় (১৯৭৭ সালে) বিদ্রোহ দমনের নামে কী ঘটেছিল, তা জানতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান তারা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবিতে মানববন্ধন করেন তারা।

মানববন্ধন এক সময় রূপ নেয় বিক্ষোভে।
ক্ষুব্ধ স্বজনরা এ সময় দাবি করেন, উদ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর অপসারণের। একই সঙ্গে সেই সময় বিমানবাহিনী থেকে চাকরিচ্যুত হওয়া সদস্যরা ক্ষতিপূরণ দাবি করেন।

ভুক্তভোগী এক বিমানসেনার সন্তান জানান, আমার বাবার কবর কই, কোথায় গেল, আমি কেন আমার বাবার কবর জিয়ারত করতে পারি না।

সেই সময়ে চাকরিচ্যুত এক বিমানসেনা বলেন, জিয়ার কবর এখান থেকে সরাতে হবে এবং এ ঘটনার আমি বিচার চাই।

স্বজনহারাদের অভিযোগ, ১৯৭৭ সালে জাপানি বিমান ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে জিয়াউর রহমান বিদ্রোহ দমনের নামে নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিলেন।

বিদ্রোহ দমনের নামে কী ঘটেছিল, তা জানতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান তারা।

মানববন্ধনে আসা অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, কালবিলম্ব না করে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হোক। আর মরণোত্তর বিচারের আইন করা হোক।

বীর প্রতীক ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল এম হারুন অর রশিদ বলেন, এই যে সে সময় হত্যা করা হয়েছে, সেটার জন্য কোনো বিচার করা হয়নি। আর যে কয়টা মাত্র বিচার হয়েছে সে বিচার ছিল প্রহসনমাত্র।

১৯৭৭ সালের ২ অক্টোবর ভোরে বিমানবাহিনীতে সংঘটিত বিদ্রোহ দমনের নামে সামরিক আদালতে ফাঁসি দেওয়া হয় ১১ অফিসারসহ এক হাজার ৪৫০ জন বিমানসেনাকে। বরখাস্ত ও চাকরিচ্যুত হন আরও চার হাজার জন।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর