রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জীবনের ম্যাপ আল কোরআন

জীবনের আরবি প্রতিশব্দ হায়াত। মৃত্যু নামক নিশ্চিত শব্দটি ক্ষণস্থায়ী হায়াত বা পার্থিব জীবনের অবসান ঘটায়।

সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, সব প্রাণীকেই মৃত্যু সুধা পান করতে হবে। ফুরিয়ে যাবে ক্ষণস্থায়ী জীবন প্রদীপের তেল; শুরু হবে পরকালীন স্থায়ী অনন্ত জীবন। যে জীবনে কোরআনিক ম্যাপে পরিচালিত জীবনই সুখ ও স্বাচ্ছন্দ্যবোধ করবে।সূরা আহজাবের ৭১ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আল্লাহ ও তার রাসূল (সা.)-এর প্রতি একনিষ্ঠ আনুগত্য পোষণ করে জীবন পরিচালনাকারীকে আল্লাহ মহাসফলতা দেবেন।

আল্লাহতায়ালা মাখলুককে জীবন দিয়েছেন; তবে মানবজাতিকে দিয়েছেন ভিন্ন এক উদ্দেশ্যে। কোরআনুল কারিমে বলেছেন, আমি মানবজাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।

আরেক আয়াতে বলেন, আমি সর্বাধিক উত্তম আমলকারীকে বাছাই করার জন্য মানবজাতিকে মিশ্রিত শুক্র পদার্থ দিয়ে সৃষ্টি করেছি। আর এ জন্য তাদের আমি করেছি শ্রুতিধর ও চক্ষুষ্মান। (সূরা দাহর : ০২)

কোরআনুল কারিম হল পরকালে সুখের উপকরণ প্রস্তুতির জন্য মানবজাতির ম্যাপ বা মানচিত্র। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, আমি কোরআনকে মানবজাতির জন্য পথপ্রদর্শক ও সত্য-মিথ্যার পার্থক্য করে অবতীর্ণ করেছি। (২:১৫)

তিনি আরও বলেন, এ কোরআন এমন এক কিতাব যা মানবজাতিকে সুপ্রতিষ্ঠিত একটি পথ দেখাবে এবং নেক আমলকারী মুমিনদের মহাপ্রতিদানের সুসংবাদ দেবে। (১৭:০৯)

সমাজে আল্লাহর কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরায় মোমিনদের জীবনে এসেছিল বন্ধু এবং ভাইয়ের হৃদ্যতা।

তাই সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে কেয়ামত পর্যন্ত আগত বান্দাদের লক্ষ করে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর কোরআন রশিকে জীবনের সর্বাঙ্গে দৃঢ়ভাবে আঁকড়ে ধর, কখনও বিচ্ছিন্ন হয়ো না। কেননা এ ম্যাপের মাধ্যমেই তোমাদের পারস্পরিক দুশমনির সমাপ্তি হয়ে শান্তির বন্ধনে আপন ভাইয়ে পরিণত হয়েছ।

সহি বোখারির হাদিসেও আছে, রাসূল (সা.) বিদায় হজের ভাষণে ঘোষণা করেছেন, আজ আমার অন্তিম মুহূর্তে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা এ দুটি বিষয়কে দৃঢ়ভাবে আঁকড়ে রাখলে পদচ্যুত হবে না দুটির একটি হল- কোরআন অপরটি হল- রাসূল (সা.)-এর জীবনাদর্শ।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের গুমের ৬১ দিনের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর