মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গা গোবিন্দকাটি জলবায়ু পরিবর্তনের যুবকদের নিয়ে সংলাপ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলার ১ ১নং ঝাউডাঙ্গা ইউনিয়নে ৪ নং গোবিন্দ কাটি শেখ পাড়ায় যুবকদের নিয়ে জলবায়ু পরিবর্তনের সংলাপ অনুষ্ঠিত ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার সময় গোবিন্দ কাটি শেখ পাড়ায় ১৮-৩৫ বছর বয়সী ২০ জন যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তনের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক সেবাদানকারী বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালাম,প্রোগ্রাম ম্যানেজার আমেনা খাতুন, ইয়ুথ লেডার ইসমাইল হোসেন, আরিফ হোসেন প্রমুখ,।

বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ জলবায়ু পরিবর্তনের কারণে নানামুখী ক্ষতির সম্মুখীন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তি সবচেয়ে বেশি ভুক্তভোগী। জলবায়ু পরিবর্তনের কারণে একেক অঞ্চলের জনগোষ্ঠী একেক ধরনের ঝুঁকির সম্মুখীন। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে যুব জনগোষ্ঠী ও ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ ঠিকভাবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে শুধুমাত্র বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে না। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি, অসময়ে বৃষ্টি, অতিবৃদ্ধি, অনাবৃষ্টি, খরা, হঠাৎ বন্যা, সমুদ্রের লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে পড়া, নদীভাঙনের প্রকোপ বৃদ্ধি ইত্যাদির ধারাবাহিক প্রভাব ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ওপর প্রতিনিয়ত নেতিবাচক প্রভাব ফেলছে। এভাবে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব চূড়ান্তভাবে মানবাধিকারের লঙ্ঘন।জলাবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত মানুষের জীবন ও সম্পদহানি ঘটছে। একই সঙ্গে তার খাদ্য নিরাপত্তা, পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ইত্যাদি সব বিষয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।এ ছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার আমেনা খাতুন,ও যুবকদের মধ্যে ইসমাইল হোসেন,আরিফ হোসেন প্রমুখ।কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়নে শিশু স্বাস্থ্য সুরক্ষাও শিশু অধিকার,কাজ করছে।সংস্থাটি শ্যামনগর উপজেলায় দলিত অনাগ্রসর জনগোষ্ঠীর অধিকার ভিত্তিক সচেতনতামূলক (Right Based Awareness metting) যুব ও নারীর ক্ষমতায়নে মানবাধিকার সুরক্ষা, আইনের সহায়তা উন্নয়নে কাজ করছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৃত্তিকা ইয়ুথ লেডার ইসমাইল হোসেন।।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক