বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছার বড়পোদাউলিয়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

ঝিকরগাছার শংকরপুরের বড়পোদাউলিয়াই প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
প্রভাবশালীরা ড্রেজার মেশিন বসিয়ে বড়পোদাউলিয়া রাস্তার পাশে অবস্থিত একটি মাছের ঘের থেকে প্রতিদিন বালু উত্তোলন করছে। এতে রাস্তার পাশে অবস্থিত ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিতেও ভয় পাচ্ছে।
তবে তারা এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট সবার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, ঝিকরগাছা বড়পোদাউলিয়া গ্রামের মনির মোটা অর্থের বিনিময়ে সড়কের কন্ট্রাক্টার শিমুলের সাথে যোগসাজস করে বড়পোদাউলিয়া-কুমরি রাস্তার পাশে অবস্থিত মাছের ঘেরে ১টি ড্রেজার মেশিন বসিয়ে ১০/১২ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন তারা বালু উত্তোলন ও বিক্রি করে লাভবান হলেও এলাকার ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে।

বড়পোদাউলিয়া গ্রামের কয়েকজন বলেন, বালু দস্যুরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বাধা দেয়ার সাহস করে না। এরা ড্রেজার মেশিন বসিয়ে রাস্তার পাশে অবস্থিত ঘের থেকে বালু উত্তোলন করছে।
এতে গর্তের সৃষ্টি হওয়ায় ঘরবাড়ি ফসলী জমি সহ বড়পোদাউলিয়া গ্রামে শত বিঘা আবাদি জমি ভাঙনের মুখে পড়েছে।
এর একবছর আগে ওই বালুদস্যু শিমুল একই গ্রামে একটি রাস্তার কাজে ব্যবহৃত বালু বেত্রাবতী নদী থেকে অবৈধ ভাবে উত্তোলন করার অভিযোগ পাওয়া যায়।

এদিকে, অবৈধ বালু উত্তোলনের ফলে গ্রামের মানুষ চিন্তিত।

ভুক্তভোগীরা জানান, ড্রেজিং পদ্ধতিতে বালু উত্তোলন করা হলে ভরা বর্ষায় তাদের বসত ভিটা ও ফসলি জমি বিলিন হবে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০১০ সালে বালু উত্তোলন নীতিমালায় যন্ত্রচালিত মেশিন দ্বারা ড্রেজিং পদ্ধতিতে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সেতু, কালভার্ট, রেললাইনসহ মূল্যবান স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা বেআইনি। অথচ বালু দস্যুরা সরকারি ওই আইন অমান্য করে বড়পোদাউলিয়া-কুমরী রাস্তায় পাশে অবস্থিত ঘের থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

এ বিষয়ে বালু উত্তোলনকারী শিমুল বলেন, এটা হচ্ছে রাস্তার কাজ। রাস্তার পাশ থেকে বালু উত্তোলন করা যাবে। আর এ ব্যাপারে তিনি উপরের নির্দেশনা পেয়েছেন বলে জানান।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বলেন, বিষয়টি আমার জানার বাইরে ছিলো। তাছাড়া বালু উত্তোলন অবৈধ। খুব শিগগিরই তদন্ত পুর্বক উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা