শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টসে জিতে বোলিং এ ইংল্যান্ড, ব্যাটিংয়ে পাকিস্তান

মেলবোর্নে ফিরে ফিরে আসছে ১৯৯২ -এর ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি। সেবার এই ভেন্যুতেই ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে ওয়ানডেতে নিজেদের ইতিহাসে একমাত্র বিশ্বকাপ শিরোপা জেতে পাকিস্তান।

মুখে ইংল্যান্ডের কেউ প্রতিশোধ শব্দটা উচ্চারণ না করলেও পাকিস্তানকে হারিয়ে পূর্বসূরিদের সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চান বাটলার-হেলসরা। অন্যদিকে পাকিস্তান দলের মূল সুরই হচ্ছে-বিরানব্বইয়ের সুখস্মৃতির পুনরাবৃত্তি!

পাকিস্তান: ৪.২ ওভারে ২৯/১

ঘটনাবহুল প্রথম ওভার

শুরুর বলটাই নো করেছেন বেন স্টোকস, টুর্নামেন্টে ইংল্যান্ডের এটি প্রথম নো। পরের বলটি আবার হয়েছে ওয়াইড, তবে এরপর ফ্রি হিটে কোনো রান আসেনি।

চতুর্থ বলে রানআউট হতে নিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান, মিডঅফ থেকে সিঙ্গেল নিতে গিয়ে। ক্রিস জর্ডান—ইংল্যান্ডের সেরা ফিল্ডার -লক্ষ্যভেদ করতে পারেননি। স্টোকসের শুরুর ওভারে এসেছে ৮ রান।

পেসারদের জন্য সহায়ক উইকেট

উইকেট দেখে পেসারদের জন্য সহায়ক মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপের।

তিনি বলেন, উইকেটে কিছু শুষ্ক ঘাস দেখা যাচ্ছে। তবে কিছু জায়গায় সবুজ অংশও রয়েছে। উইকেট খুবই শক্ত। শর্ট বল এখানে ভালো হতে পারে। অন্য যেকোন মাঠের চেয়ে এখানে পাওয়ার প্লে’তে বেশি সুইং দেখা গেছে।

টস জিতলো ইংল্যান্ড, ব্যাটিংয়ে পাকিস্তান

মেলবোর্নে রোববার (১৩ নভেম্বর) টসে জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ম্যাচে রয়েছে বৃষ্টির শঙ্কা। মেঘলা আবহাওয়ায় পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম অবশ্য বলেছেন, টস জিতলে তিনিও নিতেন বোলিং।

অপরিবর্তিত পাকিস্তান ও ইংল্যান্ড একাদশ

চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি পেসার মার্ক উড ও টপ অর্ডার ব্যাটসম্যান দাভিদ মালান। সেমি-ফাইনালের মতো ফাইনালেও এই দুই জনকে ছাড়াই নামতে হচ্ছে ইংল্যান্ডকে। ফলে একাদশে কোনো পরিবর্তন আসেনি।

অপরদিকে ইংলিশদের মতো একাদশ অপরিবর্তিত রেখেছে পাকিস্তানও।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), আলেক্স হেলস, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, ফিল সল্ট।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা