বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাইটানিকের সেই জ্যাকের জন্মদিন আজ

ক্যালিফোর্নিয়ার হলিউডে ১৯৭৪ সালের ১১ নভেম্বর জন্ম নেওয়া লিওনার্দো ডিক্যাপ্রিওর জন্মদিন আজ। এবারে তিনি ৪৬ বছরে পা রাখলেন। অস্কারজয়ী এই তারকার খ্যাতি বিশ্বময়। জন্মদিনে তাই কোটি ভক্তের শুভেচ্ছায় ভাসছেন টাইটানিকের জ্যাক।

নিঃসন্দেহে হলিউডের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম একজন ডিক্যাপ্রিও।

টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু। ১৯৯০-এর দশকের শুরুতে টেলিভিশন ধারাবাহিক দিয়ে তিনি শুরু করেন তার অভিনয় জীবন।

মহাকাব্যিক প্রণয়ধর্মী টাইটানিক চলচ্চিত্রে জ্যাক ডসন চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী তারকা খ্যাতি লাভ করেন। ছবিটি সে সময় ও পরবর্তী এক দশক সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে তালিকায় ছিল।

এরপর তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। কিন্তু সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেননি তিনি। ক্যাচ মি ইফ ইউ ক্যান, গ্যাংস অব নিউইয়র্ক, দ্য অ্যাভিয়েটর, দ্য ডির্পাটেড, শাটার আইল্যান্ড, দ্য উলফ অব ওয়াল স্ট্রিট, দ্য গ্রেট গ্যাটসবি, ইনসেপশন, রেভিন্যান্টের মতো সিনেমা উপহার দিয়ে দর্শকের মনে আকাশচুম্বী জনপ্রিয়তা ফিরে পান।

তবে গুণী এই অভিনেতার ক্যরিয়ারে অন্যতম একটি বছর ধরা হয় ২০১৬ সালকে। চারবার অস্কারের জন্য মনোনীত হওয়ার পর অবশেষে ২০১৬ সালে আরাধ্য পুরস্কারটি নিজের ঝুলিতে তুলতে সক্ষম হন বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ও মেধাবী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর ‘রেভেন্যান্ট’ ছবিতে অভিনয়ের সুবাদে তিনি পান ৮৮তম অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়