রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টি-টেন লিগে দল পেয়েও নাসিরদের শঙ্কা!

আপাতত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এনওসি না দেওয়ার পক্ষে বিসিবি। শেষ পর্যন্ত এমনটা বাস্তবে হলে, টি-টেন লিগে দল পাওয়ার পরও আসরে খেলা হচ্ছে না কোন টাইগার ক্রিকেটারের। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, করোনাকালে বিদেশি লিগ খেলার ব্যাপারে ক্রিকেটারদের নিরুৎসাহিত করছেন তারা।

এ নিয়ে ক্রিকেটপাড়ায় সারাদিন চলে গুঞ্জন। গণমাধ্যম কর্মী থেকে ক্রিকেটার, সবার মধ্যেই চাপা এক উত্তেজনা। মুখে যেন কুলুপ এঁটেছেন সবাই। আনুষ্ঠানিকভাবে শেষ পর্যন্ত আসেনি কোনো সুরাহা।

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাইঞ্জাইজিভিত্তিক টুর্নামেন্ট টি-টেনে বাংলাদেশ থেকে সুযোগ মিলেছে ৬ ক্রিকেটারের। যদিও তাদের কাউকেই এখনও অনাপত্তিপত্র অর্থাৎ এনওসি দেয়নি বিসিবি। আদৌ দেয়া হবে কিনা তা নিয়ে আছে দ্বিধা-দ্বন্দ্ব।

৮ দলের এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট হয়েছে বুধবার (২৪ ডিসেম্বর)। যেখানে বাংলা টাইগার্স দলে আছেন দুই অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব আর শেখ মাহেদী হাসান। আরেক দল মারাঠা অ্যারাবিয়ানসে আছেন স্পিড স্টার তাসকিন আহমেদ। মারাঠাতে থাকছেন আরো দুই বাংলাদেশি, মোসাদ্দেক হোসেন সৈকত ও মোক্তার আলী।

তবে, প্লেয়ার ড্রাফটের অবাক করা বিষয় ছিল স্পিনিং অলরাউন্ডার নাসির হোসেনের দল পাওয়া। ফিটনেস পরীক্ষায় উৎরাতে না পারায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে না পারা নাসির, জায়গা পেয়েছেন পুনে ডেভিলসের ডাগআউটে। তবে আসরে তাদের অংশগ্রহণ নিয়ে কাটেনি কোনো ধোঁয়াশা।

বিসিবির একাধিক সূত্র বলছে শুধু টি-টেনই নয়, ২০২১ সালে অন্যদেশের কোনো লিগেই নাকি টাইগার ক্রিকেটারদের দেওয়া হবে না কোন অনাপত্তিপত্র। এর কারণ ব্যস্ত শিডিউল আর করোনাকাল। থাকবে আক্রান্ত হওয়ার আর সংক্রমিত করার ঝুঁকিও।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘আপাতত করোনাকালে কাউকেই অনাপত্তিপত্র দেওয়ার কথা ভাবছি না। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সে লক্ষ্যে অনুশীলন শুরু হবে। সেখানে অনেক ক্রিকেটার আছে। তাই বিষয়টি এখনো কোন সিদ্ধান্ত নেইনি আমরা।’

জানুয়ারিতে ক্যারিবিয়ানরা আসবে বাংলাদেশে। সেই সিরিজের জন্য ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। টি-টেনে ডাক পাওয়া ৬ জনের ৪ জন অর্থাৎ মোসাদ্দেক-তাসকিন-আফিফ আর মাহেদী বেশ ভালোভাবেই আছেন বিসিবির পরিকল্পনায়। তাইতো তাদের নিয়ে কোন ঝুঁকি নিতে নারাজ দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। আপাতত দৃষ্টি ক্যারিবিয়ান সফরেই।

সেক্ষেত্রে প্রশ্ন থাকছে, জাতীয় দলে আপাতত পরিকল্পনার বাইরে থাকা দুই ক্রিকেটার নাসির আর মোক্তারের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড? তাদেরও কি দেয়া হচ্ছে না এনওসি?

এ ব্যাপারে ভিন্নমত আছে বোর্ড পরিচালকদের। একপক্ষ চাইছেন নাসির-মোক্তার খেলুক। অন্যপক্ষ আপাতত কাউকেই সুযোগ দেয়ার বিপক্ষে।

২৮ জানুয়ারি শুরু হয়ে ১০ দিনের টি-টেন টুর্নামেন্ট শেষ হবে ৬ ফেব্রুয়ারি। জানুয়ারির তৃতীয় সপ্তাহেই টি-টেনের ৮ দল শুরু করবে ক্যাম্প। তবে সেখানে থাকবেন কিনা বাংলাদেশের কোন ক্রিকেটার, উত্তর জানার জন্য অপেক্ষায় থাকতেই হচ্ছে ক্রিকেটপ্রেমীদের।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়