শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিউলিপের দুর্নীতি ও পদত্যাগ নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বাংলাদেশে দুর্নীতি ও ব্রিটেনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে গেল কিছুদিন তীব্র সমালোচনার পর মঙ্গলবার পদত্যাগ করেছেন লেবার পার্টির গুরুত্বপূর্ণ এমপি, ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক।
তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

টিউলিপের বিরুদ্ধে দুর্নীর্তির অভিযোগ ও তার পদত্যাগের বিষয়ে এক বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যেখানে তিনি উল্লেখ্য করেছেন, টিউলিপের পদত্যাগ মন্ত্রিত্বের কোডের কোন লঙ্ঘন হয়নি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামীতে টিউলিপের জন্য ফেরার দরজা খোলা আছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার পদত্যাগপত্র গ্রহণ করার সময়, আমি এটাও পরিষ্কার করতে চাই যে স্বাধীন উপদেষ্টা হিসাবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি মন্ত্রিত্বের কোডের কোনো লঙ্ঘন খুঁজে পাননি এবং আপনার পক্ষ থেকে আর্থিক অসঙ্গতির কোনো প্রমাণ পাননি।’

কিয়ার স্টারমার আরও বলেন, ‘আমি স্বাধীন উপদেষ্টার কাছে স্ব-রেফার করার জন্য এবং তথ্য প্রতিষ্ঠার সাথে আপনার সম্পূর্ণ সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি কৃতজ্ঞ যে ব্রিটেনকে পরিবর্তন করার জন্য আমাদের এজেন্ডা প্রদান থেকে চলমান বিভ্রান্তির অবসান ঘটাতে, আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি পরিষ্কার করতে চান যে আপনার সামনে এগিয়ে যাওয়ার দরজা খোলা রয়েছে।’

টিউলিপ সিদ্দিকের জায়গায় বসলেন যিনি

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির গুরুত্বপূর্ণ এমপি এবং দেশটির ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। টিউলিপ সিদ্দিক পদত্যাগ করায় গুরুত্বপূর্ণ এই বিভাগটিতে শূন্যতা তৈরি হয়েছিল। অবশ্য সেই শূন্যতা দ্রুতই পূরণ করেছে লেবার পার্টি। টিউলিপের জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে এমা রেনল্ডসকে।

এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ‘মন্ত্রিত্বের কোডের কোন লঙ্ঘন হয়নি।’

এর আগে একটি বিবৃতিতে সিদ্দিক দাবি করেছেন, তিনি ‘সম্পূর্ণ স্বচ্ছতার সাথে’ কাজ করেছেন। তবে তিনি এখন ট্রেজারির অর্থনৈতিক সচিব হিসাবে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন কারণ এই ভূমিকা অব্যাহত রাখলে সরকারের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে পারে এবং সরকারের জন্য চাপের হবে।

এদিকে সিদ্দিককে লেখা একটি চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনার পদত্যাগপত্র গ্রহণ করার সময়, আমি এটাও পরিষ্কার করতে চাই যে স্বাধীন উপদেষ্টা হিসাবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি মন্ত্রিত্বের কোডের কোনো লঙ্ঘন খুঁজে পাননি এবং আপনার পক্ষ থেকে আর্থিক অসঙ্গতির কোনো প্রমাণ পাননি।’

‘আমি স্বাধীন উপদেষ্টার কাছে স্ব-রেফার করার জন্য এবং তথ্য প্রতিষ্ঠার সাথে আপনার সম্পূর্ণ সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি কৃতজ্ঞ যে ব্রিটেনকে পরিবর্তন করার জন্য আমাদের এজেন্ডা প্রদান থেকে চলমান বিভ্রান্তির অবসান ঘটাতে, আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি পরিষ্কার করতে চান যে আপনার সামনে এগিয়ে যাওয়ার দরজা খোলা রয়েছে।’

এদিকে সিদ্দিকের বদলি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এমা রেনল্ডসকে। রেনল্ডস, উইকম্বের এমপি। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত হওয়ার আগে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে একজন এমপি ছিলেন তিনি। ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী পদে নিয়োগের আগে তিনি পেনশন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন

শিক্ষা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার সংযোগ উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব, কর্মসংস্থানবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবেবিস্তারিত পড়ুন

  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত