শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার তারিখ পরিবর্তন

করোনাভাইরাসের প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ চার সপ্তাহ পর দেয়ার কথা জানানো হলেও সময়সীমা পরিবর্তন হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আট সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিজি এই কথা জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী দ্বিতীয় ডোজ টিকা দেয়ার সময়ে এই পরিবর্তন করা হয়েছে। তিনি জানান, ইতিমধ্যে যারা টিকা নিয়েছেন, যাদের চার সপ্তাহ বা এক মাস পরে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ দেওয়া হয়েছে তাদের পরবর্তী ডোজের নতুন তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘আমাদের জাতীয় কমিটিসহ অনেকের সঙ্গেই এটা নিয়ে আলোচনা করেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সংগঠনগুলো থেকেও দ্বিতীয় ডোজের ব্যাপারে আট থেকে ১২ সপ্তাহের পরামর্শ আছে। সেক্ষেত্রে আমরা আট সপ্তাহকেই বেছে নিচ্ছি। কারণ এটা আমাদের টিকা প্রয়োগ কার্যক্রম পরিকল্পনায় কার্যকর করতে সুবিধা হবে।’

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা বলেন, ‘সুরক্ষা ওয়েবসাইট থেকে যে এসএমএস যায়, দ্বিতীয় ডোজের সময়েও কিন্তু এ রিমাইন্ডারটা যাবে। এতে করে সবাই জানতে পারবে যে, দ্বিতীয় ডোজ কবে পাবে। এছাড়াও বিজ্ঞাপন সংক্রান্ত আমাদের কিছু কার্যক্রম রয়েছে, এর মাধ্যমেই আমরা সবাইকে নিশ্চিত করবো যে চার সপ্তাহের জায়গায় আট সপ্তাহ পরে টিকা নেবেন।’

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দিয়ে দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের পর্যবেক্ষণ করার পর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশে গণ টিকাদান।

বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান