শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া উত্তর পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, কোনাপাড়া উত্তর পাড়া গ্রামে বসবাসরত বনি আমিনের ছেলে জসিম উদ্দিনের বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল।

বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহলদল সেখানে অভিযান চালায়।

তল্লাশির একপর্যায়ে উক্ত বাড়িতে ইয়াবাসহ বাড়ির মালিক জসিম উদ্দিনকে আটক করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন