শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পের মাথায় পানি ঢালছে দুই নারী!

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণার অপেক্ষায় গোটা বিশ্ববাসী। কে হবেন সুপার পাওয়ার আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট! জো বাইডেন এগিয়ে থাকলেও ভোট গণনা বন্ধে ডোনাল্ড ট্রাম্পের একাধিক মামলায় এই শঙ্কা তৈরি হয়েছে। তারপরও জয়ের একেবারে দোরগোড়ায় থাকা বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪–তে পৌঁছেছে।

এর মধ্যে গুরুত্বপূর্ণ জর্জিয়া রাজ্যে ভোট গণনায় জো বাইডেন এখন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৯০০ ভোটে এগিয়ে গেছেন। আর মাত্র কয়েক হাজার ভোট গণনা বাকি আছে। এই রাজ্য বাইডেনের পক্ষে গেলে তার থলিতে ২৬৯টি ইলেকটোরাল ভোট আসবে, অর্থাৎ চূড়ান্ত বিজয়ের জন্য মাত্র একটি বাকি থাকবে। জয়ের জন্য প্রয়োজন ২৭০ ইলেকটোরাল ভোট।

এদিকে, ২১৪ ইলেক্টোরাল ভোট পাওয়া ট্রাম্প শিবিরে হতাশা বাড়ছে। কিন্তু ট্রাম্প বরাবরই আশাবাদী। ভোটে পিছিয়ে থাকলেও যুক্তরাষ্ট্র ছাপিয়ে দেশে দেশে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই রিপাবলিকান প্রার্থী। এরই মধ্যে ভাইরাল হয়েছে ট্রাম্পের মাথায় দুই নারীর পানি ঢালার একটি স্থিরচিত্র। রসিকতা ও ঠাট্টার ছলে এই ছবির অসংখ্য পোস্টে সয়লাব ফেসবুক।

উল্লেখ্য, বর্তমানে ফেসবুকে ট্রাম্পের মাথায় পানি ঢালার ভাইরাল হওয়া ছবিটি ২০১৪ সালের। এটা মূলত আইস বাকেট চ্যালেঞ্জ, যা স্থিরচিত্র নয় একটি ভিডিও। যেখানে দুইজন নারী ট্রাম্পের সাথে এই চ্যালেঞ্জে অংশ নেন। ২০১৪ সালের ২৯ আগস্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার দুই বছর আগেই- এই চ্যালেঞ্জ ক্যাম্পেইন করেন। যা তিনি তার সোশ্যাল সাইটগুলোতে শেয়ার করেন।

মজার বিষয় হচ্ছে, ২০১৪ সালে শুধু ট্রাম্পই নন; যুক্তরাষ্টের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা, পপ তারকা জাস্টিন বিবার ও টেইলর সুইফ্ট থেকে শুরু করে বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস, অভিনেতা হিউ জ্যাকম্যান, ফেসবুকের মার্ক সাকারবার্গসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকা ও সাধারণ নেটিজেনরা এই চ্যালেঞ্জে অংশ নেন। ট্রাম্পের সেই ভিডিও’রই একটি স্থিরচিত্র ভাইরাল হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা