বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রি অফ লাইফ ইন্টারন্যাশনাল সংস্থার সহযোগিতায় সাতক্ষীরায় ৬ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার ( ২৬ জানুয়ারি) বিকেলে শহরের উত্তর কাটিয়া কাস্টমস এলাকায় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ ইন্টারন্যাশনাল সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ করা হয়। এ সহায়তা হিসেবে সাতক্ষীরা সদরসহ তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

ট্রি অফ লাইফ সংস্থার পরিচালক খুরশীদ আলী সুজা’র তত্ত্বাবধানে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক জয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শীলা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, শাহানুজ্জামান লাল্টু প্রমুখ।

এসময় সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের গদাই বিল, মধ্য কাটিয়া, মাঠপাড়া, মাছ খোলা, উত্তর কাটিয়া এলাকার অসহায় মানুষের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, ট্রি অফ লাইফ সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষের পাশে বিভিন্ন সময় সহযোগিতা করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প

সাতক্ষীরা পৌরসভার পরিচালন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল সমন্বিত পানি ও কঠিন বর্জ্যবিস্তারিত পড়ুন

তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের প্রায় ২৫টিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত

সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত। অনুষ্ঠানে বক্তারা বলেন- টেকসইবিস্তারিত পড়ুন

  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল