শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পারেনি রুস্তম-হামজা

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে এবার বেসরকারি সংস্থা

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহ উদ্ধারে কাজ শুরু করতে যাচ্ছে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ।
ইতোমেধ্যে সংস্থাটির ৫০ সদস্যর ডুবুরি দল চট্টগ্রাম থেকে পাটুরিয়া ঘাটে পৌঁছেছে।

জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান বলেন, রোববার নির্দেশ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সোমবার (১ নভেম্বর) ভোরে এসে পৌঁছেছি। আমাদের আরও সদস্য পথে রয়েছেন। মালবোঝাই ট্রাকসহ তারা যানজটে আটকে আছে। ওই ট্রাকে ৩ ইঞ্চি ওয়্যার রয়েছে।

তিনি আরও বলেন, নদীপথে আমাদের নিজস্ব ৬টি উইন্স ভার্জে ৬টি পন্টুনসহ ৬ ইঞ্চি ওয়্যার আসছে। প্রতিটি পন্টুন ওজন তুলবে ৪০০ টন।

কাজ কখন থেকে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দলের অন্য সদস্যরা ৩ ইঞ্চি ওয়্যার নিয়ে ঘাটে আসামাত্রই প্রাথমিক সার্ভে কাজ শুরু হবে। তবে ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে উইন্স ভার্জগুলো আসার পর।

অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে বলে জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত হয়েছে। আমাদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি কাজ করবে। তাদের সব সরঞ্জাম আসলে তারা ফেরি তোলার কাজ শুরু করবে। উদ্ধারকারী জাহাজ চট্টগ্রাম থেকে রওনা করেছে। সোমবার সন্ধ্যায় পাটুরিয়া ঘাটে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এটা তুলতে কত টাকা খরচ হবে জানতে চাইলে তিনি বলেন, জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড কর্তৃপক্ষ আমাদের কাছে তারা দুই কোটি টাকা চেয়েছে। আমরা তাদের জানিয়ে দিয়েছি ফেরি উদ্ধারের কাজ শুরু করতে।

এদিকে দুর্ঘটনার চতুর্থ দিন গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফেরির সঙ্গে ডুবে যাওয়ায় ১৪টি পণ্যবাহী যানবাহন ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর উদ্ধার করা এসব যানবাহন মালিকদের কাছে হস্তান্তর করে পুলিশ।

গত ২৭ অক্টোবর পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনসহ রো রো ফেরি আমানত শাহ কাত হয়ে হেলে পড়ে। এতে করে ফেরিটি আংশিক ডুবে যায় এবং ফেরিতে থাকা যানবাহন নদীতে পড়ে যায়।

ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে কাজ শুরু করে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। এতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন। ঘটনার চতুর্থ দিনে গত শনিবার সকাল থেকে ‘রুস্তম’ নামের বিআইডব্লিউটিএর উদ্ধারকারী আরেকটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয়।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ডুবে যাওয়ায় ১৪টি পণ্যবাহী যানবাহন ও ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান