শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডুমুরিয়ায় ৪০০ কর্মহীন পেলেন প্রধানমন্ত্রীর উপহার

খুলনায় জেলে, শ্রমিক, নরসুন্দরসহ নিম্নআয়ের বিভিন্ন শ্রেণিপেশার ৪০০ কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বিভিন্ন স্থানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, করোনাকালে অসহায় মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়দের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরিধানের আহ্বান জানান তিনি।

ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া, উলাবাজারসহ বিভিন্ন স্থানে জেলে, শ্রমিক, নরসুন্দর, কর্মকার ও অন্যান্য ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের ৪০০ জন কর্মহীনের মাঝে চাল, ডাল, মুরগির মাংস, তেল, আলু ও সবজি বিতরণ করা হয়।

বিতরণকালে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিকুর রহমান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনার সংক্রমণ হার বেড়ে যাওয়ায় সরকারঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া মানুষের কথা চিন্তা করে খুলনা জেলা প্রশাসন মানবিক সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করে। লকডাউনে খুলনা মহানগর ও উপজেলাসমূহে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান