বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা আসছে চীনের দুই প্রতিনিধি দল

ঢাকা সফরে আসছে চীনের বড় দুটি প্রতিনিধি দল। তাদের মধ্যে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ২২-২৬ এপ্রিল বাংলাদেশ সফর করবে। অপরদিকে চীনের কমিউনিস্ট পার্টির আনহুয়েই প্রদেশের ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল আগামী ২৩-২৪ এপ্রিল ঢাকা সফর করবে।

চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান পরিকল্পনাকারী উ ওয়েনজিং। প্রতিনিধি দলটি সোমবার (আজ) ঢাকায় আসবে। এই প্রতিনিধি দলটির মূল বৈঠক হবে বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সঙ্গে।

চীনা প্রতিনিধি দলের সফরে দ্বিপাক্ষিক আলোচনায় বন্যার পূর্বাভাস নিয়েও আলোচনা হবে। তারা ওয়ার্নিং সেন্টার পরিদর্শন করবেন। এছাড়া হাইগ্রোলজিক্যাল স্টেশন, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প পরিদর্শন করবেন তারা।

অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির আনহুয়েই প্রদেশের ভাইস চেয়ারম্যান রাজনৈতিক বার্তা নিয়ে ঢাকায় আসছেন। তিনি চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর বিষয়টি হয়তো তুলে ধরতে পারেন। এখন অবধি চীনা প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নেপালের অন্তত তিনটি জেলা। স্থানীয় সময়বিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬বিস্তারিত পড়ুন

  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার