সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা-১৮ উপনির্বাচন: বিএনপির দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের গণসংযোগ মিছিলে পেছন থেকে ধাওয়া দিয়েছে আরেক পক্ষ। ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা-৭ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর গণসংযোগ শুরু করেন ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর হোসেন। এসময় তার সঙ্গে নেতাকর্মী ছিলেন।

গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাহাঙ্গীর। পরে তারা মিছিল নিয়ে রবীন্দ্র স্বরণি হয়ে সামনের দিকে অগ্রসর হলে পেছন থেকে বিএনপির আরেক পক্ষ লাঠিসোঁটা ও কালো পতাকা নিয়ে ধাওয়া দেয়। জাহাঙ্গীরের সমর্থক নেতাকর্মীরাও পাল্টা ধাওয়া দেন। তবে এই ধাওয়া-পাল্টা ধাওয়া কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে মতিউর রহমানসহ কয়েকজন গণমাধ্যমকে বলেন, সন্ত্রাসী ও ঘর জামাই জাহাঙ্গীরের বহিষ্কার দাবি করে আমরা প্রার্থীর মিছিলের শেষভাগে কালো পতাকা প্রদর্শন করে এগিয়ে যাওয়ার এক পর্যায়ে দুই পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শতাধিক নেতাকর্মীকেবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতেবিস্তারিত পড়ুন

একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী

বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ওবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী