শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকার সঙ্গে তেহরানের সহযোগিতা শক্তিশালী করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ: রাইসি

বাংলাদেশের সঙ্গে ইরানের রয়েছে সুপ্রাচীন সাংস্কৃতিক সম্পর্ক। সেই সম্পর্ক কাজে লাগিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান সব সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহীম রাইসি।

ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে জানায়, শুক্রবার (৬ আগস্ট) তেহরান সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে তিনি এই অঙ্গীকার করেন।

গতকাল শুক্রবার (৬ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করার সময় এসব মন্তব্য করেন ইরানের নতুন প্রেসিডেন্ট। তার শপথ অনুষ্ঠানে যোগ দিতেই ইরান সফরে গিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শপথ অনুষ্ঠানের কিছুক্ষণ পর ইরানের সংসদের একটি কক্ষেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে ঢাকার সঙ্গে তেহরানের সহযোগিতা শক্তিশালী করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বিদ্যমান সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়ে সম্পর্ক আরো উন্নত করা গেলে তাতে দুদেশের জনগণই লাভবান হবে।

এ সময় প্রেসিডেন্ট রাইসি বাংলাদেশের সঙ্গে ইরানের সুপ্রাচীন সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করেন । বৈঠকে প্রেসিডেন্ট রাইসি দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে উভয় দেশে যৌথ পুঁজি বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেন।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন ইবরাহিম রাইসি। তিনি বলেন, নির্যাতিত এই মুসলিম জনগোষ্ঠিকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই। তাদেরকে যাতে প্রত্যাবাসনের মাধ্যমে একটি সুন্দর জীবন দেওয়া যায়, সেই চেষ্টায় বাংলাদেশের পাশে থাকবে ইরান।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা