শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তপশিল হলেই দেশে ফিরবেন তারেক রহমান

নির্বাচনের তপশিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আগামী নির্বাচনে একাধিক আসনে তারেক রহমান ভোট করতে পারেন বলেও ইঙ্গিত দেন হুমায়ুন কবির। আর নির্বাচনে জয়ী হলে প্রথমবার সংসদে পা রাখবেন জিয়াপুত্র তারেক রহমান।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১/১১ ও আওয়ামী লীগের আমলে হওয়া সব মামলায় খালাস পান তারেক রহমান। এর পর থেকে অনেকের মনে প্রশ্ন, বাংলাদেশে কবে ফিরবেন তারেক রহমান?

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন। এরপর আবারও সামনে এসেছে একই প্রশ্ন। সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করলেও তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জানান, তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

২০০৮ সালের এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। পাড়ি দেন লন্ডন। শুরু হয় তারেক নির্বাসিত জীবন। এরপর কেটে গেছে ১৭ বছর।

এদিকে স্বামীর সঙ্গে লন্ডন পাড়ি দেন ডা. জুবাইদা রহমানও। সম্প্রতি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছিলেন তিনি। আলোচনায় থাকা জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে আসবেন কি না তা খোলাসা না করলেও জনগণের সঙ্গেই কাজ করবেন বলে জানান হুমায়ুন কবির।

একই রকম সংবাদ সমূহ

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী

ডিজিটাল পদ্ধতিতে আসামি আদালতে হাজির করা গেলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবেবিস্তারিত পড়ুন

  • অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই : জাহেদ উর রহমান
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • ২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • বিদ্যুৎ খাতে নয়-ছয় করেছে আওয়ামী লীগ সরকার : রিজভী
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম