শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তানজিল চৌধুরী প্রাইম ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান পুনঃনির্বাচিত

প্রাইম ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদ টানা তৃতীয়বারের (২০২৪২০২৬) মতো তানজিল চৌধুরীকে চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করেছেন।

২০২০ সালে তিনি প্রথমবারের মতো ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে গত দুই মেয়াদে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান থেকে প্রাইম ব্যাংক বেস্ট ডিজিটাল ব্যাংক, উদ্ভাবনী পণ্য ও সেবা, পরিবেশ ও সামাজিক খাতে সুশাসন, লিঙ্গ বৈচিত্র্য, টেকসই উন্নয়ন, এবং সুযোগ্য নেতৃত্বসহ নানা বিষয়ে মাইলফলক বা প্রশংসা অর্জন করেছে।

তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ইস্ট কোস্ট গ্রুপ এনার্জি এবং ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন্স খাতের সাথে সংযুক্ত একটি বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান, যা বাংলাদেশে গত ৪৫ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে।
এছাড়াও তিনি যুক্তরাজ্য ভিত্তিক ডেভলপমেন্ট ফিন্যান্সিয়াল ইন্সস্টিটিউশন (প্রতিষ্ঠিত ১৯৪৮) ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (BII)-এর একজন উপদেষ্টা।

তিনি দুই মেয়াদে (২০১৪-২০২১) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন নির্বাচিত পরিচালক এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্সের (এসএমএমএবি) প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্বও পালন করেছেন।

তানজিল চৌধুরী কিংস কলেজ লন্ডন (KLC) থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স) এমএসসি ডিগ্রী অর্জন করেছেন। তিনি একজন এসিসিএ (ACCA) অ্যাপ্লাইড স্কিল (FHEQ) লেভেল-৬ কায়োলিফাইড প্রোফেশনাল।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী