শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা শহীদ মুক্তিযেদ্ধা মহাবিদ্যালয়ের প্রভাষক হাফিজুর আর নেই, দাফন সম্পন্ন

তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ হাফিজুর রহমান (৫২) আর নেই (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

শনিবার রাত সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরার একটি বে-সরকারি হাসপাতালে স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়।

রবিবার (২২ আগষ্ট) সকালে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

পরে কয়রার নাকশা গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন কাজ সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি বৃদ্ধা মাতা, স্ত্রী, একমাত্র পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম।

এ সময় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জানাজা নামাজ পড়ান তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহীদুর রহমান।

এদিকে শিক্ষক হাফিজুর রহমানের অকাল মৃত্যুতে সহকর্মীসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা