শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠিত

তালা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪নভেম্বর) বেলা ১২ সময় তালা সদর ইউনিয়নবাসীর আয়োজনে উক্ত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার।

স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। প্রথমে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ী, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল অলম খান, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরন পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ইয়াকুব আলী, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মীর আবুল কালাম।

আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস, আওয়ামীলী নেতা সৈয়দ ইদ্রিস, শাহিনুর রহমান খাঁ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা, ইউপি সচিব শাহানারা খাতুন, ইউপি সদস্য শেখ আব্দুর রাজ্জাক, সফিকুল ইসলাম খাঁ, মোঃ নজরুল ইসলাম মোড়ল, মোঃ বাইজীদ হুসাইন, লুৎফার রহমান, মোঃ আছাদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ মফিজুল ইসলাম, রেহেনা বেগম, শাহিদা বেগম, রেবেকামকবুল, ইউডিসি উদ্যোক্তা মোঃ আসাদুজ্জামান, রোকেয়া খাতুনসহ তালার সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক