শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো কলেজ ছাত্রের

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় দ্রুত গতির মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে অভি কুমার দে (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
একই সময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী।

রবিবার (১৪ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভি পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দে’র ছেলে। সে তালা সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো।

আহতরা হলেন- কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যাবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)।
আহতরা বর্তমানে সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

প্রতক্ষদর্শী কুমিরা ইউপি সদস্য মফিদুল ইসলাম ও খলিষখালী এলাকার প্রবীর মল্লিক জানান, বেলা ২টার দিকে তিন বন্ধু ইয়ামা এফজেড মোটরসাইকেল যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের ভৈরবনগর এলাকায় মোটরসাইকেল পৌছুরে আসলে রাস্তা পার হতে যাওয়া একটি বাইসাইকেলের সাথে মুুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অভি। পরে স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে সাতক্ষীরায় পাঠায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…