বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় যুব সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার তালায় যুব সাংবাদিকদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণগ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় জলাবদ্ধতা, কৃষির উন্নয়ন ও আবহাওয়ার পরিবর্তন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উত্তরণ এশিয়া লাইভলিহুড প্রকল্প-এর আওতায় আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উত্তরণ-এর কর্মকর্তা দিলীপ সানা। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মঈনুল হাসান সোহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, রিয়াদ হাসান, হোসেন আলী, মোকারম বিল্লাহ, মিলন কুমার বসু, অর্জুন বিশ্বাস, শামীম খান এবং ইমরান হোসেন। এছাড়া উত্তরণ-এর ফিল্ড অফিসার ইমরুল কবির ও ইউসুফ আলী-ও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে তালা ও সাতক্ষীরা সদর উপজেলার মোট ১০ জন যুব সাংবাদিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন ও স্থানীয় সমস্যাবলি নিয়ে তথ্যনির্ভর, দায়িত্বশীল ও কার্যকর সাংবাদিকতার জন্য উৎসাহিত হন।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন