বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

জি.এম আবুল হোসাইন : তালা উপজেলা সম্মেলন কক্ষে শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন এর মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর কিশোরীদের সম্পৃক্তকরণ শীর্ষক দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে বৃহস্পতিবার (৬জুন) তালা উপজেলা সম্মেলন কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

এসময় আরো উপস্থিত ছিলেন, তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর- কিশোরী ক্লাবের প্রতিনিধি, জেন্ডার প্রমোটর, আবৃত্তি শিক্ষক, সংগীত শিক্ষক, ফিল্ড সুপারভাইজার সহ সুধীজনেরা।

প্রশিক্ষণ কর্মশালায় শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর কিশোরীদের সম্পৃক্ত তা নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণ কর্মশালায় বাল্যবিবাহ যৌন হয়রানি প্রতিরোধ নারী নির্যাতন প্রতিরোধে সরকারি হেল্পলাইন নম্বর ও বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলোচনা হয়।

সমগ্র অনষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম এবং জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা।

একই রকম সংবাদ সমূহ

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী

ডিজিটাল পদ্ধতিতে আসামি আদালতে হাজির করা গেলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবেবিস্তারিত পড়ুন

  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা
  • স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী