বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সাইবার অপরাধকে লাল কার্ড প্রদর্শন

‘সাইবার অপরাধ প্রতিরোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আমরা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় শিক্ষার্থীরা সাইবার অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে।

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে এবং আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ স্মার্ট হচ্ছে। আমরা ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করে নিজেদের ভ্যাগের পরিবর্তন করতে পারি।

এ সময় ইন্টারনেটকে খারাপ কাজে ব্যবহার না করার প্রতিশ্রুতি দেন তারা।

একই রকম সংবাদ সমূহ

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেনবিস্তারিত পড়ুন

তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গণমানুষের মুখপাত্র “দৈনিক রানার” এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত