বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার খেশরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহপুর গ্রামে পানিতে ডুবে ইমরান হোসেন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে শাহপুর গ্রামের মোঃ শামসুল হক গাজীর পুত্র।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে। ইমরান দু’ভাই বোনের মধ্যে ছোট।

স্থানীয় ইউপি সদস্য শামসুল হুদা পল্টু ও ইমরানের চাচাতো ভাই জাহাঙ্গীর গাজী জানান, ইমরান সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলছিল। হঠাৎ তাদের চোখের অন্তরালে ইমরান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে ইমরানের মা তার সন্তানকে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে ।

দুপুরে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। পরে স্থানীয়রা ইমরানের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত