শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার ধানদিয়া ইউনিয়নের প্রয়াত ও অসুস্থ্য আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গেলেন এমপি সেঁজুতি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি তালার ধানদিয়া ইউনিয়নের প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারত করেছেন।

তিনি অসুস্থ্য ও প্রবীন আওয়ামী লীগ নেতাদের বাড়ি বাড়ি যেয়ে তাদের সাথে সাক্ষাত করেন এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে এলাকার সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে খোজ খবর নেন।

গত ২৮ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মত লায়লা পারভীন সেঁজুতি সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন সফর করেন।

এমপি সেঁজুতি বার্ধক্যজনিত কারনে বিভিন্ন রোগে আক্রান্ত সেনেরগাতি গ্রামের শতবর্ষী আওয়ামী লীগ নেতা নবাত আলী দফাদার (১০২) ও ক্যান্সারে আক্রান্ত মো. সিরাজুল ইসলাম মোল্লার (৮৫) বাড়িতে যেয়ে তাদের চিকিৎসা ও পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রতি আহবান জানান।

লায়লা পারভীন সেঁজুতি ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সোহেল উদ্দীন, আব্দুল গনি ধাবক, প্রয়াত মাষ্টার মো.আব্দুল গফফার, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জেল হোসেন সরদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও খোঁজ খবর নেন।

দিনভর এই সফরকালে উপস্থিত ছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা ডা. সোহেল উদ্দীনের একমাত্র ছেলে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান, ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য খায়রুজ্জামান সরদার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.এমাদুল মোল্লা, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান রেজা টুটুল, ২নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রউফ মল্লিক, ৪নং আনিসুর রহমান, ফুলবাড়ি বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম গাজীসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কবর জিয়ারতে দোয়া পরিচালনা করেন নুর ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ