শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার ধানদিয়া ইউপি নির্বাচনের ব্যালট পুনঃ গণনার নির্দেশ আদালতের

তালার ধানদিয়া ইউপি নির্বাচনের ব্যালট পূনঃ গননার নির্দেশ প্রদান করেছে সাতক্ষীরা নির্বাচন ট্রাইব্যুনাল আদালত। গত (২৮ এপ্রিল) সাতক্ষীরা ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী এ আদেশ দেন। আদালত সুত্রে জানা যায়, গত ২০২১সালের ২০সেপ্টেম্বর দেশে প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে মোটর সাইকেল প্রতিকের প্রার্থী দিদারুল ইসলাম নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সাতক্ষীরা ট্রাইবুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১/২০২১। দীর্ঘদিনের মামলার জটিলতা শেষে চলতি বছরের ২৮ এপ্রিল এ মামলায় ব্যালট গননার পুনঃ নির্দেশ দেয় আদালত । আদেশে আগামী ১৯মে ব্যালট পুনঃ গননার জন্য তালা নির্বাচন কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমানও তালা শিক্ষা অফিসার সহ বাদী ও বিবাদী পক্ষের কৌশালীদের হাজির থাকার নির্দেশ প্রদান করা হয়।

মামলার বাদী দিদারুল ইসলাম জানান, ২০২১সালে ২০সেপ্টেম্বর দেশের প্রথম ধাপের ইউপি নির্বাচনে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতিকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করি। নির্বাচনে আমার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন, বর্তমান চেয়ারম্যান ও টেবিল ফ্যান প্রতিকের প্রার্থী জাহাঙ্গীর আলম, নৌকা প্রতিকের শহিদুল ইসলাম, আনারস প্রতিকের হামিজউদ্দীন । নির্বাচনের রেজাল্ট শীটে মোট ৪৭০টি নষ্ট ভোট সহ ১৩৮৬৫টি ভোট দেখানো হয়। এর মধ্যে নৌকা প্রতিকের প্রার্থী শহিদুল ইসলাম ১৬৭৩টি, আনারস প্রতিকের প্রার্থী হামিজউদ্দীন ১৫৯৪টি, টেবিল ফ্যান প্রতিকের প্রার্থী ৫৩৫৬টি ও আমি নিজে মোটরসাইকেল প্রতিক নিয়ে ৪৭৭২টি ভোট দেখানো হয়।

তিনি অভিযোগ করে আরো বলেন, নির্বাচনের ২/৩কেন্দ্রের রেজাল্ট শীটের প্রিজাইটিং অফিসারের সাক্ষর দিতে বিলম্ব হয়। তাছাড়া অধিকাংশ জায়গায় আমার এজেন্টদের বের করে দেওয়া হয় । সবশেষে আমাকে কারচুপির মাধ্যমে আমাকে ৫৮৪ভোটের ব্যাবধানে পরাজয় দেখানো হয়। বিষয়টি নিয়ে তৎকালীন সময়ে আমি সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেও তার প্রতিকার পায় নি। তাই বাধ্য হয়ে আমি গত বছরের নভেম্বর মাসে সাতক্ষীরা নির্বাচন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করি। মামলা নং-১১/২১। মামলার দীর্ঘপ্রক্রিয়া শেষে চলতি বছরের ১৯মে ভোট পুনঃগননার নির্দেশ দেয় আদালত। সঠিক ভাবে ব্যালট পুনঃগননা হলে তার বিজয়ী হওয়ার সম্ভবনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেবিস্তারিত পড়ুন

তালায় ৩দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় তিন দিনে ৭০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নেবিস্তারিত পড়ুন

  • তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা
  • তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ
  • তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান
  • তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব
  • তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ