মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার যুবদল নেতা মোমিনকে বহিষ্কারের ভুয়া প্রেস বিজ্ঞপ্তি!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মোমিনকে বহিষ্কারের নামে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (৭ জুলাই) হাবিবুল ইসলাম হাবিব নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে বিএনপির নাম, লোগো এবং লেটারহেড ব্যবহার করে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে মোমিনকে দল থেকে বহিষ্কারের দাবি করা হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় যুবদল নেতা আব্দুল মোমিন বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত একটি মিথ্যা প্রচারণা। দলের প্রতি আমার আনুগত্য শতভাগ রয়েছে। কেউ রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এই ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু বলেন, “মোমিনের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।” তিনি আরও বলেন, “সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল হাবিব ভাইয়ের নামে একটি ফেক আইডি খুলে বিভিন্ন সময়ে নানা অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।”

তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়া রহমান বলেন, “আমার কাছে বহিষ্কারের কোনো তথ্য নেই। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। প্রশাসনের কাছে আমাদের দাবি, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।”

এদিকে বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভুয়া বিজ্ঞপ্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার তালা উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছেবিস্তারিত পড়ুন

নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়নে নির্বাচনীবিস্তারিত পড়ুন

তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনেরবিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক
  • তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
  • তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত