শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় অর্ধশতাধিক ব্যক্তির বিএনপিতে যোগদান

সাতক্ষীরার তালায় এক ব্যবসায়ীর নেতৃত্বে ৫০জন ব্যক্তি বিএনপিতে যোগদান করেছেন।
তাদের বরণ করে নেন উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি নেতারা।

মঙ্গলবার দিবাগত রাতে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া বাজারে অস্থায়ী কার্যালয়ে তাদের যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেঠুয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সরদার আলিমের হাত ধরে তারা বিএনপিতে যোগদান করেন।
এসময় সরদার আলিম উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের ফুলের শুভেচ্ছা প্রদান করেন।

জালালপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সোহরাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়।

ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য ডা. আনারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক উপধাক্ষ্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সভাপতি ডা. আমিরুল ইসলাম প্রমুখ।

এসময় ইউনিয়ন বিএনপি’র অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রেণিত হয়ে বিভিন্ন শ্রেনী পেশার ৫০ জন ব্যক্তি বিএনপিতে যোগদান করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ