বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আদালত থেকে জামিন নিয়ে বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকী

সাতক্ষীরার তালায় আদালত থেকে জামিন নিয়ে বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকী সহ জমি দখলের চেষ্টার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করেন তালা উপজেলার খেশরা ইউনিয়নের দক্ষিন শাহপুর গ্রামের মৃত ঃ আতিয়ার রহমান গাজীর ছেলে সুজায়েত আলী গাজী ।

লিখিত বক্তব্যে তিনি জানান, হরিহরনগর মৌজার খতিয়ান নং-১১৩৯, ৯৫১০ দাগের ২৮ শতক জমি এবং হরিহরনগর/রাজাপুর মোজার নং- ১১৩৮ ডিপি, ৬২০৭, ৬২০৮, ৯৫০৯ দাগের ১. ৭৭ শতক জমি আমি শান্তিপুর্ণ ভাবে ভোগ দখলে থাকা অবস্থায় গত ১৮ এপ্রিল সকালে মটরচক বিলের জমি প্রতিপক্ষ আঃ মাজেদ গাজীর লোকজন জোর পূর্বক দখল করতে আসে। এ সময় আসামীরা আমি সহ আমার পুত্র শাহজালাল গাজী (২০) ও স্ত্রী রত্না বেগম (৪২)কে পিটিয়ে মারাত্বক জখম করে। আমরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তালা থানায় মাজেদ গাজী সহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করি।

পরে আসামীরা সাতক্ষীরা আদালত থেকে জমিনে মুক্তি নিয়ে বাড়ী ফিরে এসে আমাকে মামলা তুলে নেওয়ার হুমকী সহ আমার ও আমার পরিবারকে জীবন নাশের হুমকী দিচ্ছে। এ ঘটনায় সুজায়েত আলী গাজী ও তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।

তিনি আরও জানান, ইতিপূর্বে উক্ত ২ একর ৫ শতক জমি স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে আপোষ-বন্টন নামার ভিত্তিতে ভোগদখল থাকলেও সেটি প্রতিপক্ষরা অমান্য করে জবর দখলের পায়তারা করছে।

তিনি তার পরিবারের সকল সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের উর্দ্ধত্বন কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত