শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ইন্দ্রজিৎ দাশ বাপী জেলা পরিষদ সদস্য নির্বাচিত

উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (১৭ অক্টোবর) তালায় জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার ১নং ওয়ার্ডে পুরুষ সদস্য পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমাজসেবক ইন্দ্রজিৎ দাশ বাপী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর জাকির হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে ৩৫ ভোট এবং সফিকুল ইসলাম তালা প্রতীক নিয়ে ১ ভোট পেয়েছেন।

সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত তালা শিল্পকলা একাডেমিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা রিটার্নিং অফিসের সূত্রে জানা যায়, তালা কেন্দ্রে চেয়ারম্যান পদে নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ১০৫ ভোট এবং তার নিকটতম প্রার্থী খলিলুল্লাহ ঝড়ু চিংড়ি প্রতীকে ৫৪ ভোট পেয়েছেন।

সব কেন্দ্র মিলে নজরুল ইসলাম ৬০৮ ভোট পেয়ে পুনরায় জেলা পরিষদ চেয়রম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী খলিলুল্লাহ ঝড়ু পেয়েছেন ৪৪৭ ভোট। অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে মাহফুজা আক্তার রুবি দোয়াত কলম মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন।

তালা কেন্দ্রে মাহফুজা আক্তার রুবি দোয়াত কলম মার্কা নিয়ে ৯৬ ভোট এবং তার নিকটতম প্রার্থী রোকেয়া মোসলেম ফুটবল প্রতীক নিয়ে ৬৩ ভোট পেয়েছেন। সব মিলে মাহফুজা আক্তার রুবি পেয়েছেন ২০৫ ভোট এবং তার নিকটতম প্রার্থী রোকেয়া মোসলেম পেয়েছেন ১৪৭ ভোট।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির উক্ত ফলাফলের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা