বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ১৫ পরিবার

সাতক্ষীরার তালায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ১৫ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপহারের অংশ হিসাবে জমির দলিল ও ঘর বুঝে পেল।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী উদ্বোধনের পর তালা শিল্পকলা হলরুমে আশ্রয়ণ প্রকল্পের অধীন ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যদের নিকট জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা স্থানীয় সরকার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সুফলভোগী।

ঈদের ঠিক আগে জমিসহ বাড়ি পাওয়ার আনন্দে এসব মানুষের মুখে এখন রাজ্য জয়ের হাসি। ২ শতাংশ জায়গায় প্রতিটি ঘরে দুটি কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। প্রতিটি ঘরের চারপাশে খোলা জায়গা রয়েছে, যেখানে উপকারভোগীরা চাইলে শাকসবজি আবাদ করতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের