বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ঘের সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৫

সাতক্ষীরার তালায় ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ জানুয়ারী) খেশরা ইউনিয়নের কুলপোতা গ্রামে।

এঘটনায় ৪ জনকে আটক করেছে তালা থানা পুলিশ।

আহতরা হলেন হরিহরনগর গ্রামের মৃত সুলতান শেখের ছেলে ছাত্তার শেখ (৫৫) ও গফফার শেখ (৪৫), মৃত শেখ আবুল খায়েরের ছেলে শেখ আতিকুর রহমান জনি (৩৪), মুনসুর শেখের ছেলে আজমীর শেখ (৩২) ও ছাত্তার শেখের ছেলে সুজন শেখ(২৫)।
এর মধ্য থেকে ছাত্তার শেখের অবস্থা অবনতি ঘটলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হরিহরনগর গ্রামের সুলতান শেখের ছেলে এবাদুল শেখ জানান, একই এলাকার সাইদ সরদার, বান্টু সরদার গংদের সাথে দীর্ঘদিন ধরে ঘের সংক্রান্ত জের ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে জমির পাশে পেয়ে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলে ৫ জন আহত হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে।

এদিকে উক্ত ঘটনায় তালা থানা পুলিশ খবর পেয়ে গোলাপ নবী সরদারের ছেলে বিল্লাল সরদার (৩৫), মোক্তার শেখের ছেলে বান্টু শেখ (৩৫), আব্দুল হাকিম সরদারের ছেলে সাদ্দাম সরদার (৩০), আব্দুল হাকিম সরদারের ছেলে ফটিক সরদার (৪৫) কে দেশীয় অস্ত্রসহ আটক করেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা