তালায় ছাগলের দড়িতে পেচিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত


তালায় ছাগলের দড়িতে পেচিয়ে মোটরসাইকেল আরোহী মতিয়ার রহমান মোড়ল (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সকাল ৭টার সময় উপজেলার মাছিয়াড়া গ্রামের খেজুরতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান মোড়ল মাছিয়াড়া গ্রামের আয়েজউদ্দীন মোড়লের ছেলে।
ইউপি সদস্য শিরিনা সুলতানা জানান, মতিয়ার রহমান মোড়ল মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালিয়ে তার মৎস্য ঘেরে যাওয়ার পথে মাছিয়াড়া গ্রামের খেজুরতলা এলাকায় ছাগলের দড়ির সাথে পেচিয়ে দূর্ঘটনায় তার মৃত্যু হয়।
খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, মতিয়ার রহমান মোড়লের এই মৃত্যু খুব দুঃখ জনক। এসময় তিনি তার শোকসমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
সাতক্ষীরার তালা উপজেলায় সার সংকট নিরসন, ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহন,বিস্তারিত পড়ুন

তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
সাতক্ষীরার তালা উপজেলায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ৮০টিবিস্তারিত পড়ুন

তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
সাতক্ষীরার তালা উপজেলার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবিস্তারিত পড়ুন


