শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

সাতক্ষীরার তালায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মধ্যবয়সী এক নারীসহ ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চাঁদকাটি গ্রামে উক্ত ঘটনা ঘটে। আহতরা হলেন চাঁদকাটি গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের স্ত্রী রহিমা বেগম(৪৫), মৃত পীর আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী বিশ্বাস (৫০) ও মোহাম্মদ আলী বিশ^াসের ছেলে জাহিদ বিশ্বাস (২৫)। এরমধ্যে রহিমা বেগম গুরুতর আহত অবস্থায় প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত জাহিদ বিশ্বাস জানান, সামাদ বিশ্বাসের স্ত্রী মরিয়ম বেগমের সাথে মঙ্গলবার বিকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে রাত ১০ টার দিকে প্রতিপক্ষ মৃত আরশাদ আলী বিশ্বাসের ছেলে সামাদ বিশ্বাসের নেতৃত্বে মকের আলী বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস, শহিদুল বিশ্বাসের ছেলে মাহমুদুল বিশ্বাস, সেলিম বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস, সামাদ বিশ্বাসের স্ত্রী মরিয়ম বেগমসহ কয়েকজন তাদের বাড়ির ভিতর প্রবেশ করে রহিমা বেগমের ওপর অর্তিকিত হামলা চালায়। এ সময় জাহিদ বিশ্বাস ও তার পিতা মোহাম্মদ আলী বিশ্বাস ঠেকাতে আসলে তাদের উপরও হামলা চালায়। অর্তিকিত হামলা রহিমা বেগমের বাম হাত ভেঙ্গে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে তালা হাসপাতালে ভর্তি করা হলে রহিমা বেগমের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানন্তর করেন।

তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল-আমিন সোহান জানান, আহত রহিমা বেগমের বাম হাত ভেঙ্গে যাওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তবে প্রতিপক্ষ সামাদ বিশ্বাস জানান, ঝগড়া ইতোপূর্বে হয়েছে এবং মঙ্গলবার রাতে একটু হয়েছে। তবে বাড়ির ভিতরে না সামনে রাস্তার উপরে হয়েছে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুলবিস্তারিত পড়ুন

হাবিবকে সংবর্ধনা দিতে তালা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

  • শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান
  • তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
  • তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু