সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জলাবদ্ধ কয়েকটি গ্রাম পরিদর্শনে লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা, মহান্দী, উত্তর মাছিয়াড়া, দাশকাটি ও প্রসাদপুরের জলাবদ্ধ এলাকা সমূহ পরিদর্শন করেছেন।

সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপী ওই এলাকা পরিদর্শনকালে খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা পানি কমিটির সভাপতি এম ময়নুল ইমসাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, আফজাল হোসেন, যুবলীগ নেতা সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ সমবেত জনতাকে আশ্বস্ত করে বলেন, খুব দ্রুত নলতা বাটুলতলা স্লুইস গেট সংস্কার করে শালতার ক্রসড্যাম বাঁধ অপসারণ করে পানি নিস্কাষনের ব্যবস্থা করা হবে। একই সাথে আপৎকালীন সময়ে বিকল্প পথ গ্লাবদাহ কাটাখাল সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হবে।

এছাড়া দ্রুত জেলা প্রশাসকের সাথে কথা বলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জলাবদ্ধ দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এর আগে সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সাথে কথা বলেন।

উল্লেখ্য, সম্প্রতি তালার খলিলনগর ইউনিয়নের ৬টি গ্রাম বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়েছে। শালতা নদী খননের জন্য নদীর মধ্যে বাঁধ দেওয়ার কারণে পানি নিস্কাষনের পথ না থাকায় ইউনিয়নের উওর মাছিয়াড়া, দাশকাটি, উত্তর নলতা, খলিলনগর, মহান্দী ও হাজরাকাটির একাংশে বাড়ি ঘর, রাস্তা, ফসলী জমি ও মৎস্য ঘের পানিতে নিমজ্জিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যুবিস্তারিত পড়ুন

তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন