সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোনিয়া গান্ধীই কংগ্রেসের সভাপতি

গান্ধী পরিবারের বাইরের কেউ নয়, সোমবার দিনভর নানা জল্পনার পর ৭৩ বছর বয়সী কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর ওপরই আপাতত ভারতের জাতীয় কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সংগঠনের মধ্যে টালমাটাল অবস্থা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল কংগ্রেসের অন্দরমহলে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শতাব্দী প্রাচীন এই দলটির নেতৃত্ব বদল এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটি ঢেলে সাজানোর প্রয়োজন দাবি করে ২৩ জন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে চিঠি পাঠান। যার মধ্যে আবার রয়েছেন বর্তমান সাংসদ, সাবেক কেন্দ্রীয় মন্ত্রীদের একাংশ।

সোমবার সকালে ভার্চুয়াল বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি।

বৈঠকে সোনিয়া ছাড়াও ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, সাবেক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ.কে.অ্যান্টনি, কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক, আনন্দ শর্মা, গুলাম নবি আজাদ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংসহ ওয়ার্কিং কমিটির সদস্যরা।

বৈঠকে সকলেই পূর্ণ সময়ের জন্য ‘দক্ষ ও গ্রহণযোগ্য’ সভাপতির দাবি জানান।

এসময় বৈঠক থেকেই দলের অন্তবর্তীকালীন সভাপতির দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যদের অনুরোধ জানান সোনিয়া।

নিজের পদ ছাড়ার আগ্রহ প্রকাশ করে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি) সাধারণ সম্পাদক কে.সি.বেণুগোপালের কাছে একটি নোটও জমা দেন সোনিয়া। কিন্তু সোনিয়াকেই সভাপতি থাকার অনুরোধ জানান মনমোহন সিং।

সোমবার সন্ধ্যায় ওয়ার্কিং কমিটির বৈঠকেই সর্বসম্মতভাবে স্থির হয় যে দলের অন্তবর্তীকালীন সভাপতি হিসাবে আগামী ছয় মাস সোনিয়া গান্ধীই কার্যভার চালাবেন এবং এই সময়ের মধ্যেই দলের নতুন সভাপতিকেও নির্বাচিত করা হবে।

বৈঠক শেষে কংগ্রেস নেতা কে.এইচ.মুনিয়াপ্পা জানান, ওয়ার্কিং কমিটিতেই সহমত পোষণ করা হয়েছে যে ম্যাডাম সোনিয়া গান্ধীই দলের নেতৃত্ব প্রদান করবেন এবং শিগগির নির্বাচনও হবে।

একই রকম সংবাদ সমূহ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার