মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, ২০ যাত্রী আহত

পাইকগাছা-খুলনা প্রধান সড়কের সাতক্ষীরা তালার ঘোষনগর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার (১৭ই ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ১০ জনকে প্রথমে তালা হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাইকগাছা থেকে যাত্রবাহী বাস বরিশাল জ- ১১০০০৬ খুলনা যাওয়ার পথিমধ্যে বুধবার দুপুর তালার ঘোষনগর এলাকায় পৌছালে অপর একটি বাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের শিশু গাছসহ খাদে পড়ে যায়। এসময় কন্ড্রাকটরসহ যাত্রীদের অন্তত ২০ জন আহত হয়।

যাদের ১০ জনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করলে গুরুতর অবস্থায় খুলনার কয়রা উপজেলার তরিকুল ইসলাম (৩৫), আমজেদ শেখ (৫০), তার স্ত্রী আনোয়ারা বেগম (৪২) ও একই উপজেলার রেহানা খাতুনকে (২৮) খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সকলের অবস্থা আশংকাজনক। এসময় বাসের চালক কপোতাক্ষ নদী সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিকবিস্তারিত পড়ুন

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম