সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশ

সাতক্ষীরা তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তালাবাসীর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহবুদ্দিন বিশ্বাস। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, আওয়ামী লীগনেতা সৈয়দ ইদ্রিস, মোড়ল সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল বারী, মোঃ আফজাল হোসেন, ইউপি সদস্য মীর শামছুজ্জোহা আকবর কল্লোল, মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য শেখ আক্কাজ আলী, যুবলীগ নেতা আতাউর রহমান, মোঃ আবু সাঈদ মিঠু, মিজানুর রহমান মোড়ল, ছাত্রলীগের সাবেক নেতা শিমুল মোড়ল, শাওন মোল্যা, ফারদীন রহমান দীপ, সাইদুর রহমান, সুকেশ দাশ প্রমুখ।

এ সময় বক্তারা সরদার মশিয়ার রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও অনতিবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবী জানান। একই সাথে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান। উক্ত সমাবেশে সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে।

একই রকম সংবাদ সমূহ

নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়নে নির্বাচনীবিস্তারিত পড়ুন

তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনেরবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায়বিস্তারিত পড়ুন

  • তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
  • তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক