তালায় শিশু সাদিয়াকে হুইলচেয়ার উপহার দিলেন ইউএনও


সাতক্ষীরা তালার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সাদিয়াকে হুইলচেয়ার উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।
শুক্রবার (১৩ মে) সকালে তিনি এ হুইলচেয়ার উপহার দেন।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, তালার আমরা বন্ধু ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন সাদিয়াকে নিয়ে একটা ডকুমেন্ট তাদের ফেসবুক পেজে প্রকাশ করে। সেটি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে আমরা সাদিয়াকে হুইলচেয়ার উপহার প্রদান করি। শিশু সাদিয়ার দাদা নজরুল শেখ বলেন, আমার পুতিœকে হুইলচেয়ার দেওয়ায় ইউএনও স্যারকে ধন্যবাদ।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সেলিম হায়দার, আমরাবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসান, আমরাবন্ধু তালা উপজেলা টিমের সমন্বয়কারী তাপস সরকার, হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত, অর্ঘ ঘোষ, ইমরান সানা, রাহাদ হোসেন শোভন, ইয়াকুব্বর বিশ^াস প্রমুখ।
প্রসঙ্গত, তালা উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নলতা গ্রামের সাইদ শেখের ১৫ বছরের মেয়ে শিশু সাদিয়া।
সাদিয়ার জন্মের পর থেকে শারীরিক ও মানসিক বিকাশ আর দশ জন স্বাভাবিক শিশুর মত না। সাদিয়ার জন্য একটি হুইলচেয়ার চেয়ে আমরাবন্ধু ফাউন্ডেশনের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস এগিয়ে আসেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের ১৫২ নম্বর উত্তর শাহজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন

তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
তালা উপজেলায় ৪৫টি স্কিমের অনুকূলে ২০ লাখ ২৯ হাজার ৪৭৫ টাকা বিনিয়োগবিস্তারিত পড়ুন

তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণবিস্তারিত পড়ুন


