বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সরকারি রাস্তার ইট তুলে বিক্রি করলেন ইউপি সদস্য!

সাতক্ষীরার তালায় সরকারি রাস্তা থেকে ইট তুলে বিক্রয় করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য প্রদীপ মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রদীপ মন্ডল তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মাদরা গ্রামের স্থায়ী বাসিন্দা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, তালার মাদরা গ্রামের একটি ইটের সোলিং রাস্তা চলাচলের অনুপোযোগী হওয়ায় পুণ:নির্মাণের জন্য সরকার টেন্ডার দেয়। মেসার্স সানভি ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ৫শ মিটার হেরিংবোন্ড রাস্তাটি ৯২ লক্ষ ২৯ হাজার টাকা ব্যায়ে নির্মাণ করছেন।

এলাকাবাসি জানান, মাদরা গ্রামের পিচের রাস্তা হতে মানিক মন্ডলের বাড়ির পাশ দিয়ে হতে কালিবাড়ি অভিমুখে ইটের সোলিংয়ের একটি রাস্তা ছিল। সম্প্রতি রাস্তাটি পূন:নির্মাণের জন্য প্রদীপ ব্যানার্জীর বাড়ি পর্যন্ত মাটি কাঁটা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করার আগেই স্থানীয় ইউপি সদস্য এই রাস্তার পূর্বের ইট উঠিয়ে গ্রামের কয়েকজন ব্যক্তির কাছে বিক্রি করেছেন। এই রাস্তা থেকে ইউপি সদস্য প্রায় ২১ হাজার ইট উঠিয়ে প্রতি হাজার ৬৫০০ টাকা হাজার দরে বিক্রি করেছেন।

মাদরা গ্রামের স্মৃতি গাইন বলেন, মেম্বর প্রদীপের কাছ থেকে এই রাস্তার ইট ৬৫০০ টাকা হাজার দরে আমি কিনেছি। আমি ছাড়াও এ গ্রামের অনেকেই রাস্তার ইট কিনেছে।

মাদরা গ্রামের বাসিন্দা কাত্তিক সরকার (৬০), নলিতা মন্ডল (৫০), হৃদয় মন্ডল (১৮) সহ অনেকেই জানান, ঠিকাদার কাজ করার আগেই আমাদের মেম্বর ইট তুলে কালি বাড়ির মাঠে রেখে বিক্রি করেছেন।

মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ বলেন, মাদরায় ৫০০ মিটার হেরিংবোন্ড রাস্তা তৈরী হচ্ছে। রাস্তাটি আগে ইটের সোলিং ছিল। এই রাস্তার পুরাতোন ইট ওই গ্রামেরই রাস্তা সংস্কারের কাজে লাগানো হবে। ইউপি সদস্য ইট বিক্রয় করেছে কিনা আমার জানা নেই।

অভিযুক্ত প্রদীপ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্রমিক দিয়ে রাস্তার ইট উঠিয়ে বিক্রয় করেছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক বলেন, রাস্তা সংস্কার হলে পুরাতন ইট চেয়ারম্যান মেম্বররা অন্য রাস্তায় কাজে লাগাতে পারবেন। তবে বিক্রয় করার কোনো সুযোগ নেই। আমি শুনেই চেয়ারম্যান’র সাথে কথা বলেছি। রাস্তার ইট বিক্রয় হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, কোনো রাস্তার পুরাতন ইট বিক্রয়ের কোনো সুযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন