তিন আসন থেকে নির্বাচনে লড়বেন ইমরান খান


কারাবন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অন্তত তিনটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এ তথ্য জানিয়েছেন। খবর জিয়ো নিউজের।
তিনি বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের দাবি নির্বাচন কমিশনারের পদত্যাগ নয়, আমরা বারবার বলছি কিন্তু তারা আমাদের সম্মেলন করতে দিচ্ছে না। ২৫ কোটি মানুষের অধিকার হরণ হলে প্রধান বিচারপতিকে তার ভূমিকা পালন করতে হবে।
ব্যারিস্টার গোহর খান আরও বলেন, নওয়াজ শরীফ আম্পায়ার নিয়ে খেলেন, এবার আমাদের প্রার্থীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। আমাদের লোকজনের কাছ থেকে মনোনয়নপত্র কেড়ে নেওয়া হচ্ছে। আদিয়ালা কারাগারে শাহ মাহমুদের সেক্রেটারি থেকে তার মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন


