বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তীরে গিয়ে তরী ডুবালেন টাইগাররা

শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকার বিপক্ষে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করে তীরে গিয়ে তরী ডুবায় টাইগাররা।

ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির ব্যাটিং তাণ্ডবে জয়ের দুয়ারে চলে যায় বাংলাদেশ; কিন্তু শেষ ৪ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাকের। তার বিদায়ে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত ৩ রানে হেরে যায় স্বাগতিকরা।

সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে সাদিরা সামারাবিক্রমা ও কুশাল মেন্ডিসের জোড়া ফিফটিতে ভর করে ৩ উইকেটে ২০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা।

দলের হয়ে ৪৮ বলে ৮ চার আর একটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন সাদিরা সামারাবিক্রমা। এছাড়া ৩৬ বলে ৬টি চার আর ৩টি ছক্কায় ৫৯ রান করে ফেরেন কুশাল মেন্ডিস। মাত্র ২১ বল খেলে ৬টি ছক্কার সাহায্যে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক চারিথ আসালঙ্কা।

শ্রীলংকার বিপক্ষে ১২০ বলে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে ফেরেন তারকা ওপেনার লিটন কুমার দাস।

বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকারও। তিনি ১১ বলে দুই চারে ১২ রান করে ফেরেন। দলীয় ৩০ রানে আউট হন তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ও। তিনি উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে ৩৮ রান যোগ করেই সাজঘরে ফেরেন শান্ত।

৬৮ রানে প্রথমসারির ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের চরম ব্যাটিং বিপর্যয়ে দায়িত্বশীল ব্যাটিং করেন তিনি। রিয়াদ ২৭ বলে ৪টি ছক্কার সাহায্যে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২২তম ম্যাচে সপ্তম ফিফটি হাঁকান। ফিফটি পূর্ণ করে নিজের ইনিংসটা লম্বা করতে চেয়েছিলেন এই তারকা অলরাউন্ডার।

ফিফটির পর বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন রিয়াদ। তার আগে ৩১ বলে দুই চার আর ৪টি ছক্কার সাহায্যে করেন ৫৪ রান। তার বিদায়ে ১৩.২ ওভারে ১১৫ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

রিয়াদ আউট হওয়ার পর একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ২৫ বলে ৬টি ছক্কায় মেইডেন ফিফটি পূর্ণ করেন জাকের আলি। তার ব্যাটিং তাণ্ডবে জয়ের দুয়ারে চলে যায় বাংলাদেশ দল।

অবিশ্বাস্য সুন্দর ইনিংস খেলেও দলকে জয় উপহার দিতে পারেননি জাকের। জয়ের জন্য শেষ ৪ বলে প্রয়োজন ছিল ১০ রান। জাকের ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন। তিনি ৩৪ বলে চারটি চার আর ৬টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৮ রান করে ফেরেন।

জাকের আলির বিদায়ের পর দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করে বাংলাদেশ। ৩ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে যায় শ্রীলংকা।

আগামী পরশু বুধবার সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন