বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষক গণধোলাই খেলেন

মিড ডে মিল দেয়ার নাম করে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ‘প্রেমের প্রস্তাব’ দেওয়ার ঘটনায় স্কুলের এক শিক্ষককে বেধড়ক গণধোলাই দিয়েছে এলাকাবাসী। নাবালিকা ওই ছাত্রীর মুখে ঘটনার বিবরণ শুনে অভিযুক্ত ওই শিক্ষককে মারপিট করা হয়। ঘটনাটি ঘটেছে ভারতের বাঁকুড়ার কোতলপুরে।

ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের খবরে বলা হয়, অভিযুক্ত ওই শিক্ষকের নাম মুরুলী মোহন মণ্ডল।

বুধবার গ্রামের মানুষ ও অভিভাবকরা ওই শিক্ষককে আটকে রেখে বেধড়ক মারধর করে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে। বর্তমানে অভিযুক্ত শিক্ষক কোতলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, গ্রীষ্মাবকাশের মধ্যেই গত মঙ্গলবার ওই শিক্ষক মিড ডে মিলের খাবার বিলি করতে স্কুলে আসেন।

সমস্ত ছাত্র ছাত্রীকে ছেড়ে দিলেও তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে তিনি আটকে রাখেন। এমনকি তার সঙ্গে অসভ্য আচরণ করার পাশাপাশি ‘প্রেম করার’ প্রস্তাব দেন বলেও অভিযোগ। বুধবার ফের ওই শিক্ষক স্কুলে গেলে গ্রামবাসী আটকে রেখে বেধড়ক মারধর করে। পরে তার মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়।

ভুক্তভোগী নাবালিকার মা বলেন, সকাল ৯টার সময় সব ছাত্র-ছাত্রীকে চাল, আলু দিয়ে ছেড়ে দিয়েছিল। কিন্তু আমার মেয়েকে ছাড়েনি। দুপুর ১২টা পর্যন্ত ওকে বসিয়ে রেখে দিয়েছিল। বাড়ি ফিরে মেয়ে কান্নাকাটি করছিল। তখন মেয়েকে জিজ্ঞাসাবাদ করায় জানতে পারি, তাকে ওই শিক্ষক বাজে বাজে কথা বলেছে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান