সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তেল আবিবে আঘাত হানল ইরানি মিসাইল, আহত ৬

মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ২৫তম দিনে নতুন করে শক্তিশালী ‘ইমাদ’ ও ‘কদর’ ক্ষেপণাস্ত্র দিয়ে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিকে লক্ষ্যবস্তু করেছে ইরান। মঙ্গলবার (২৪ মার্চ) ‘অপরারেশন ট্রু প্রমিজ-৪’ ৭৮তম ধাপে এ হামলা চালায় রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক গিয়ে ইসরাইলে আঘাত হানছে। এতে এখন পর্যন্ত ছয়জনের আহত হওয়ার খবর প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে তেল আবিব এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে ইসরাইলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম ঘোষণা করেছে।

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে পুলিশের তেল আবিব জেলা কমান্ডারের বরাত দিয়ে জানানো হয়েছে, ১০০ কেজি ওজনের একটি ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ওই স্থানে আঘাত হেনেছে।

এছাড়া সরাসরি সম্প্রচারিত ফুটেজে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে।

একটি স্থানে দেখা যায়, ধ্বংসাবশেষে পূর্ণ একটি জনাকীর্ণ রাস্তায় জরুরি সেবা কর্মী এবং পুলিশ সদস্যরা জড়ো হয়েছেন। সেখানে বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—একটি গাড়ি উল্টে পাশে পড়ে আছে এবং অন্যগুলো দুমড়ে-মুচড়ে গেছে।

সূত্র: আল জাজিরা।

একই রকম সংবাদ সমূহ

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস