বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

থমথমে পরিস্থিতিতে বান্দরবানের থানচি

রাতে গোলাগুলির পর এখন শান্ত রয়েছে বান্দরবানের থানচি এলাকা।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে সেখানকার পরিস্থিতি থমথমে আছে বলে জানা গেছে। গোলাগুলির কারণে চাপা আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে আচমকা কুকি চিন থানচি থানা লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে হামলার প্রতিরোধ করে। পরে পুলিশের সঙ্গে বিজিবির ক্যাম্প থেকেও গুলি করা হয় বলে জানা গেছে। আইনশৃঙ্লা বাহিনীর তৎপরতায় পরে পিছু হটতে বাধ্য হয় সশস্ত্র গোষ্ঠীটি। এসময় দুই শতাধিক রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির শুরুর পরই থানচি বাজার একেবারে জনশূন্য হয়ে পড়ে। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

থানচি থানার ওসি জসীম উদ্দীন রাতে জানান, পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। সন্ত্রাসীরা থানার আশপাশে রয়েছে বলে তাদের কাছে খবর রয়েছে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

এর আগে, বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচি বাজারে গুলি চালিয়ে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র দুর্বৃত্তরা। এছাড়া, সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখায় ডাকাতির পর ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংকের ম্যানেজারকে উদ্ধার করে র‍্যাব।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের