মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দাবানল থেকে ছড়াতে পারে ভয়ংকর রোগ

জলবায়ু পরিবর্তন আর পরিবেশ বিপর্যয়ের কারণে বছরের পর বছর ধরে দাবানলে পুড়ছে বনভূমি। মরছে বন্যপ্রাণি। হেক্টরের পর হেক্টর বনভূমিতে আগুন লাগায় ধোঁয়া তৈরি হচ্ছে। আগে ধারণা ছিল, এ ধোঁয়া থেকে মানুষের কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু সম্প্রতি গবেষণা বলছে, দাবানলেই ছড়াতে পারে ভয়াবহ সংক্রামক সব রোগ।

দাবানল থেকে ছড়াতে পারে ভয়ংকর সংক্রামক ব্যাধি। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, অগ্নিনির্বাপণ কর্মীরা সবচেয়ে বেশি সংক্রমণের ঝুঁকিতে আছেন এ দূষণ থেকে। বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দাবানল থেকে সৃষ্টি হওয়া ধোঁয়ায় ক্ষতিকর প্রায় ৯০০টি ব্যাকটেরিয়া ও ছত্রাকের সন্ধান পেয়েছেন।

মস্কোর আইডাহো বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. লেডা কবজিয়ার বলেন, দাবানলের ধোঁয়ার প্রাদুর্ভাব যেখানে ছিল না, সেখানে এসব অনুজীবের সন্ধান পাওয়া যায়নি। বনাঞ্চল পুড়ে যাওয়ায় ওই অঞ্চলের বাতাসে ধোঁয়ার সঙ্গে ক্ষতিকর অনুজীব মিশে যায়। ধোঁয়ায় মিশে থাকায় সূর্যের অতি বেগুনি রশ্মিও এদের ধ্বংস করতে ব্যর্থ হচ্ছে।

ড. কবজিয়ার বলেন, এরইমধ্যে বেশ কিছু অনুজীব শনাক্ত করা হয়েছে, যেগুলো শ্বাসতন্ত্রের রোগ সৃষ্টি করে যেমন অ্যাজমা। এমন অনেক ধারণা আছে দাবানল থেকে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকির। দাবানলের লেলিহান শিখা ধ্বংস করে দিয়ে যায় আশপাশের সবকিছু, নিবিড় বনভূমি থেকে বন্যপ্রাণী। দাবানলের প্রলয়ঙ্কারী ধোঁয়া হতে পারে ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাসের মতো জীবাণুর বাহক।

একই রকম সংবাদ সমূহ

শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার

উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। মাটিবিস্তারিত পড়ুন

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল