শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দীর্ঘ ৫মাস পর সৌদি প্রবাসী রুবেলের মৃতদেহ পেল পরিবার

শার্শা প্রতিনিধি: অবশেষে অনেক জল্পনা কল্পনার পর কায়বার বাগুরী বেলতলা গ্রামের সেই সৌদি প্রবাসী রুবেলের(২৬) মৃতদেহ আজ তার নিজ ঠিকানায় এসে পৌঁছালেন।

যশোরের শার্শা উপজেলাধীন কায়বা ইউনিয়নের বাগুরী বেলতলা মাঠপাড়া গ্রামের সেই সৌদি প্রবাসী রুবেল হোসেনের লাশ তার মৃত্যুর ৫ মাস পর আজ(২৫/১১/২০২৩) ২:৩০ মিনিটে তার নিজ বাড়িতে এসে পৌঁছালেন।

সৌদি আরব প্রবাসী রুবেল হোসেন গত ৩ই জুলাই সৌদি আরবে বাংলাদেশ সময় বেলা ১২ টার সময় মৃত্যু বরণ করেন। মৃতদেহ বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২৬ জুলাই বুধবার দুপুর ২ টার সময় রুবেল হোসেনের কফিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে আসলে মৃতদেহ দেখার পরে তৈরি হয় নানা ধূম্রজাল, মৃতদেহ টি দেখে রুবেল হোসেনের মা, বাবা ও পরিবারের কেউ চিনতে পারিনি যে এটা তাদের সন্তান।

পরে অনেকটা ইচ্ছার বাহিরে সেই মৃতদেহটি নিজের ছেলে ভেবে বুধবার রাত আট টার সময় বাগআঁচড়া সাধারণ কবরস্থানে দাফন করা হয়। এবং দাফন করার ঠিক পরের দিন সকালে জানাযায় যে মৃতদেহটি বাংলাদেশ প্রবাসী কল‍্যানের মাধ্যমে মৃত রবেল হোসেনের ঠিকানায় পাঠানো হয়েছিল ঐ মরদেহটি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জবডল গ্রামের মৃত তয়েব আলীর ছেলে প্রবাসী ৪৮ বছর বয়সের মোজাম্মেল হকের লাশ।

যথারীতি কিশোরগঞ্জের মোজাম্মেল হকের পরিবার পরের দিন( ২৭শে জুলাই বৃহস্পতিবার)সকালে আসে এবং যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার অনুমতিক্রমে ও স্থানীয় চেয়ারম্যান আলতাফ হোসেনের মাধ্যমে বিকাল পাঁচটার সময় কবর থেকে তাদের মৃতদেহ উত্তোলন করে মোজাম্মেলের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, কিশোরগঞ্জের সৌদি প্রবাসী মোজাম্মেলর লাশটি ভুলক্রমে আমাদের এলাকার মৃত সৌদি প্রবাসী রুবেলের ঠিকানায় চলে আসলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা মোজ্জামেলের পরিবারের কাছে হস্তান্তর করি। সেই সাথে রুবেলের মৃত দেহটি তার পরিবারের কাছে আসতে পারে তার ব্যবস্থা করা হবে।

তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৫ মাস পর সৌদি প্রবাসী রুবেল হোসেনের মৃতদেহটি আজ দুপুর ২:৩০ মিনিটে তার নিজ বাড়িতে আসে এবং তার দাফন-কাপনের ব্যবস্থা করা হয়

রুবেলের বাবার কাছে কাছে জানতে চাইলে তিনি জানান,আগের বারের যে মৃতদেহটি আমার ছেলের নামে এসেছিল সেটা রুবেলের লাশ ছিলনা এখন যে মৃত দেহ এসেছে এটাই হলো অরজিনাল আমার ছেলে রুবেলের (২৬) লাশ। আমার ছেলেকে বিকাল ৪ঃ০০ টায় জানাজার নামাজ শেষ করে বাগাআঁচড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে ।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক